News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Resign:পদত্যাগ করলেন বিহার সরকারের কৃষিমন্ত্রী সুধাকর সিং
Image

Resign:পদত্যাগ করলেন বিহার সরকারের কৃষিমন্ত্রী সুধাকর সিং

পটনা, ২ অক্টোবর (হি.স.) : বিহার সরকারের কৃষিমন্ত্রী সুধাকর সিং মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। রবিবার তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আরজেডির রাজ্য সভাপতি তথা কৃষিমন্ত্রী সুধাকর সিংয়ের বাবা জগদানন্দ সিং বলেন, কৃষিমন্ত্রী সুধাকর সিং সরকারের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জগদানন্দ সিং বলেন, বিহারের কৃষিমন্ত্রী সুধাকর সিং কৃষকদের প্রশ্ন তুলেছেন, কিন্তু শুধু প্রশ্ন তুলে কিছুই করা হয় না, এজন্য ত্যাগ স্বীকার করতে হয়। আমরা চাই না কোনো লড়াই বাড়ুক। সুধাকর সিং সরকারকে ভালোভাবে চালাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত, সুধাকর সিং মহাজোট সরকারে আরজেডি কোটা থেকে মন্ত্রী হয়েছিলে। তিনি দুর্নীতির জন্য নিজের সরকারের বিরুদ্ধে মোর্চা খুলেছিলেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্ত্রিসভার বৈঠকে বাধা দিলে সুধাকর সিং মন্ত্রিসভার বৈঠক থেকে উঠে চলে যান। এরপর থেকেই তাকে নিয়ে নানা আলোচনা চলছিল।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top