News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested:চুরি যাওয়া নয় লক্ষ টাকার রড সহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার চালক সহ দুই
Image

Arrested:চুরি যাওয়া নয় লক্ষ টাকার রড সহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার চালক সহ দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৯ টন রড উদ্ধার করল বোধজংনগর থানার পুলিশ৷ তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক এবং মালিককে৷ ঘটনার বিবরণে প্রকাশ, খয়েরপুর লোকনাথ এন্টারপ্রাইজ এর মালিক সুমন ঘোষের নয় টন রড বোঝাই একটি গাড়ি করে ধর্মনগর পাঠিয়েছিলেন গত ১৯ তারিখ৷ কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল রড ধর্মনগর গিয়ে পৌঁছায়নি৷ এদিকে গাড়ির চালককেও ফনে পাওয়া যাচ্ছে না৷ শেষ পর্যন্ত সুমন ঘোষ বোধজং নগর থানায় একটি মামলা করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে বধজং নগর থানা এবং এস ডি পি ও পারমিতা পান্ডে অভিযান চালিয়ে বিশালগড় এলাকা থেকে ট্রাক সহ নয় টন রড উদ্ধার করে সঙ্গে ট্রাকের মালিক ও চালককে আটক করে বধজং নগর থানার পুলিশ৷ চুরি যাওয়া রডগুলির বাজার মুল্য ৯ লক্ষ ৩৩ হাজার টাকা৷  আটক কৃত গাড়ির মালিকের নাম জাদব সাহা, বাড়ি প্রতাপগড়, চালক আব্দুল রাফারি তার বাড়ি বিশালগড়৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top