News Flash

Image

Elephant Attack:বন্য হাতির আক্রমণে নিহত বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ বন্য হাতির তাণ্ডবে মৃত এক বৃদ্ধ৷ গভীর রাতের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে৷ ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল গভীর রাতে অসম-ত্রিপুরার সীমান্তের মেদলি চা বাগানের শত্রুগণ বাল্মিকী দাস(৮৮) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল৷ তখন গভীর রাতে সে একটি জঙ্গলের পাশে বসে বিশ্রাম নিচ্ছিল৷ এমন সময় চারটি বন্য হাতির দল ওই বৃদ্ধকে ঘটনাস্থলেই মেরে ফেলে৷ সঙ্গে সঙ্গে অন্যান্য লোকজনরা দেখতে পেয়ে খবর দেন পার্শবর্তী কাঁঠালতলী আউট পোস্টে এবং বন দপ্তরের আধিকারিকদের৷ তারা রাতেই ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত বৃদ্ধকে ময়না তদন্তের জন্য বাজারীছড়া হাসপাতালে পাঠিয়ে দেন৷ তবে ওই এলাকায় বন্য হাতির দলের উপদ্রব নতুন কোন বিষয় নয়৷ প্রতিবছরই ওই এলাকার কুকিতল, মেদলি চা বাগান এবং কাচারিগাওঁ সহ তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও প্রবেশ করে৷ অর্থাৎ কুকিতল এলাকায় ভারত-বাংলা সীমান্ত দিয়ে তাদের অবাধ বিচরণ রয়েছে৷ তবে এই দলে অনেক সদস্য থাকলেও কালের ক্রমে বর্তমানে চারটি মহিলা হাতি রয়েছে৷ তাদের যন্ত্রণায় অতিষ্ঠ ওই এলাকাবাসী৷ কৃষকদের উৎপাদিত ফসল যেমন নষ্ট করে তেমনি রাতের অন্ধকারে বাড়িঘরে হানা দেয় এই হাতির দল৷ তাতে বন দপ্তর বিভিন্ন কৌশল অবলম্বন করলেও হাতির দলকে বাগে আনতে ব্যর্থ হয়৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top