News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead Body:সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ
Image

Dead Body:সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

সন্দেশখালি, ১ অক্টোবর (হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সন্দেশখালি থানা এলাকায় পুকুর থেকে উদ্ধার হল প্রৌঢ়ের দেহ । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। তাঁর নাম গয়সেল মোল্লা। বয়স আনুমানিক ৫২। বেড়মজুর-২ গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে এদিন সকালে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে সামনের পুকুরে ওই দেহটি দেখতে পান। এরপর তাঁরা খবর দেন সন্দেশখালি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতের ছেলে জানিয়েছেন, তাঁর বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল কি না, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, পুকুর থেকে ওলটানো অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top