News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুদিনের সফরসূচিতে হাফলং আসছেন রাজ্যপাল অধ্যাপক মুখি, ২ অক্টোবর শহরে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করবেন তিনি
Image

দুদিনের সফরসূচিতে হাফলং আসছেন রাজ্যপাল অধ্যাপক মুখি, ২ অক্টোবর শহরে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করবেন তিনি

হাফলং (অসম), ১ অক্টোবর (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে শনিবার হাফলং আসছেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি। আগামীকাল ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন হাফলং শহরে জাতির জনক মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করবেন তিনি।

হাফলং শহরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সচিবালয়ের রোটারি চত্বরে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি সংস্থাপন করা হয়েছে। এই মূর্তির আবরণ উন্মোচন করবেন অসমের রাজ্যপাল। দুদিনের হাফলং সফরকালে রাজ্যপাল জগদীশ মুখি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা, পার্বত্য পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা ও পরিষদের কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তাছাড়া জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

আগামীকাল ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করে এদিনই রাজ্যপাল পুনরায় গুয়াহাটি ফিরে যাবেন বলে জানা গিয়েছে। রাজ্যপালের এই সফরকে ঘিরে ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে প্রশাসনিক স্তরে ব্যাপক প্রস্তুতি চলছে।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top