News Flash

  • Home
  • প্রধান খবর
  • অশান্তির শঙ্কা! অরুণাচল ও নাগাল্যান্ডে বাড়ল আফস্পা আইনের মেয়াদ
Image

অশান্তির শঙ্কা! অরুণাচল ও নাগাল্যান্ডে বাড়ল আফস্পা আইনের মেয়াদ

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে আফস্পা আইনের মেয়াদ আরও বাড়াল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, উত্তর-পূর্বের দুই রাজ্যের বেশ কয়েকটি ‘উপদ্রুত’ এলাকায় অশান্তির আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শনিবার থেকেই ওই সমস্ত এলাকায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতার মেয়াদ আরও বাড়ল।

স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার থেকে ৯টি জেলা – ডিমাপুর, নিউল্যান্ড, চুমৌকেদিমা, মন, কিফিরে, নকলাক, ফেক, পেরেন এবং জুনহেবোতো – এবং চারটি অন্যান্য জেলার (নাগাল্যান্ডের কোহিমা, মোকোকচুং, লংলেং এবং ওখা) ১৬টি থানা এলাকায় আফস্পার মেয়াদ ৬ মাসের জন্য বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, নাগাল্যান্ডের মোট জেলার সংখ্যা ১৬টি এবং অরুণাচল প্রদেশের ২৬টি জেলা রয়েছে।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top