News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar:ধর্মনগরে জেলা ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা সম্পন্ন
Image

Dharmanagar:ধর্মনগরে জেলা ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷  ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে জেলা ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা সম্পন্ন হল৷ এই প্রতিযোগিতায় মোট সাতটি বিদ্যালয় তাদের শিল্পীদের নিয়ে যোগদান করে৷ উত্তর জেলা শিক্ষা উপ-অধিকর্তা সুদীপ নাথ জানান মোট ছয়টি বিভাগকে কেন্দ্র করে ছয় প্রথমকে বেছে নেওয়া হবে৷ এই ছয় বিভাগে পারদর্শীরা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে৷ সেখান থেকে এই ছয়টি বিভাগে যারা শীর্ষস্থান অধিকার করবে তারা জাতীয় স্তরে অংশগ্রহণ করবে৷ এই ছয়টি বিভাগ রয়েছে শীর্ষ দল ,সেরা নির্দেশনা, সেরা প্রযোজনা ,সেরা স্ক্রিপ্ঢ রাইটিং, সেরা উপস্থাপনা ইত্যাদি৷ এই প্রতিযোগিতায় ধর্মনগরে সেরা দল, সেরা নির্দেশনা এবং সেরা স্ক্রিপ্ঢ রাইটিং এই তিনটি বিষয়ে প্রথম হয়ে গোল্ডেন ভেলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রাজ্য স্তরের যোগদান করার ছাড়পত্র অর্জন করেছে৷

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top