News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে রাজ্যের আরও ৩০ হাজার জনকে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত
Image

আপডেট : মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে রাজ্যের আরও ৩০ হাজার জনকে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : রাজ্যে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে আরও ৩০ হাজার জনকে মাসিক ২,০০০ টাকা করে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে ৩০ হাজার জনকে সামাজিক ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে প্রতিমাসে ৬ কোটি টাকা। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন বর্তমানে ৩ লক্ষ ১৮ হাজার ৪১৫ জন মাসিক ২,০০০ টাকা করে সামাজিক ভাতা পাচ্ছেন।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৬ হাজার ৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কন্ট্রাকভিত্তিতে জেলাস্তরে পুলিশ সুপারদের মাধ্যমে এই নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ ২১-৪৫ বয়সী বেকার যুবক-যুবতী সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী এক মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মূলত পুলিশকে সহায়তা, তথ্য প্রদান, নেশার বিরুদ্ধে তথ্য দেওয়া ইত্যাদি বিষয়ে এই সব স্পেশাল এক্সিকিউটিভগণ কাজ করবেন। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রীচৌধুরী আরও জানান, গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে ৯,৯৩১টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে কর্মরত সমসংখ্যক অঙ্গনওয়াড়ী ওয়ার্কার ও হেল্পারদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত আশাকর্মীদের সাম্মানিক ১৫ শতাংশ হারে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি জানান, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে ভেটেরিনারী কলেজে কন্ট্রাকভিত্তিতে ১৭ জনকে প্রফেসর পদে নিয়োগ করা হবে। গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন ক্যাটাগরি পদে ৩৭৪টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে।

Releated Posts

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top