News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাশ্মীরের বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, শোপিয়ানেও চলছে গুলির লড়াই
Image

কাশ্মীরের বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, শোপিয়ানেও চলছে গুলির লড়াই

শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই সন্ত্রাসবাদী। কাশ্মীর জোনের এডিজিপি জানিয়েছেন, বারামুল্লায় এনকাউন্টারে নিহত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। দুই জঙ্গি স্থানীয়। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার পাট্টান এলাকার ইয়েদিপোরায় এই এনকাউন্টার চলে।

অন্যদিকে, জাম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলাতেও সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে সুরক্ষা বাহিনীর। শোপিয়ানের চিত্রগাম এলাকায় চলছে গুলির লড়াই। সন্ত্রাসবাদীরা যাতে পালিয়ে যেতে না পারে তাই চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি টের পাওয়ার পর শুক্রবার ভোর থেকে বারামুল্লা ও শোপিয়ানে তল্লাশি অভিযান চালানো হয়।

Releated Posts

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026

পটনায় প্রতিবাদ মিছিল থেকে তেজস্বী যাদব আটক, আরজেডি সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান

পটনা, ১৯ আগস্ট (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদবকে বুধবার পটনায়…

ByByNews Desk Aug 19, 2026

পটনায় আরজেডির রাজভবন অভিযান ঘিরে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের

পটনা, ১৯ আগস্ট (আইএএনএস): ছাত্রদের বিভিন্ন দাবি, বেকারত্ব, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সিওয়ানে একে-৪৭ দিয়ে গুলি চালানোর বিতর্ককে…

ByByNews Desk Aug 19, 2026

৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সিঙ্গাপুরে পীযূষ গোয়েল, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top