News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead Body:ব্যাঙ্গালোর থেকে ফিরল ফাঁসিদেওয়ার পরিযায়ী শ্রমিকের নিথর দেহ
Image

Dead Body:ব্যাঙ্গালোর থেকে ফিরল ফাঁসিদেওয়ার পরিযায়ী শ্রমিকের নিথর দেহ

ফাঁসিদেওয়া, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ব্যাঙ্গালোর থেকে ফিরল ফাঁসিদেওয়ার লক্ষ্মীরাম হেমব্রমের নিথর দেহ ।পঞ্চমীর দিন বাড়িতে ফিরল সাদা কাপড়ে মোড়া লক্ষ্মীরামের নিথর দেহ। আর তাতেই বাঁধভাঙ্গা কান্নায় ফেঁটে পড়ল মৃতের পরিবার। বাবা, মা, স্ত্রী এবং দুই কন্যা সন্তানকে রেখে চলে গেলেন, না ফেরার দেশে। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকাজুড়ে।

প্রায় ২৬ দিন আগে লক্ষ্মীরাম এবং এলাকার আরেক যুবক সাফেনিয়াল কিসকু কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি জমান। আর সেখানেই গত মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ বছর বয়সি লক্ষ্মীরামের। ওইদিনই নির্মাণ সংস্থার তরফে খবর আসে লক্ষীরাম আর বেঁচে নেই। এই কথা শুনে লক্ষ্মীরামের স্ত্রীর আরতি মুর্মুর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। একদিকে, অসুস্থ বাবা, অন্যদিকে কিছুদিন আগেই অপারেশন হয়েছে স্ত্রীর। আর্থিকভাবে দৈন্যদশায় ভুগতে থাকা পরিবারের কাছে সৎকার করারও টাকা নেই।

এই অবস্থায় লক্ষ্মীরামের সৎকার করার খরচ জোগাড় করতে যখন রীতিমতো হিমশিম খাচ্ছিল পরিবারটি, তখনই প্রতিবেশীরা এগিয়ে আসেন। চাঁদা তুলে শেষ পর্যন্ত লক্ষ্মীরামের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। মহম্মদ সাবির আলি বলেন, আমরা সবরকমভাবে পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। স্ত্রী আরতি মুর্মুর কথায়, আগেও একাধিকবার স্বামী কাজের সূত্রে ভিন রাজ্যে গিয়েছিলেন। কিন্তু এবার কাজে গিয়ে আর তিনি ফিরলেন না। এখন ২ শিশুকন্যা ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে কিভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছেনা না তিনি। সরকারের কাছে তিনি আর্থিকভাবে সাহায্যের আর্জি জানিয়েছেন।

Releated Posts

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026

সুপ্রিম কোর্টে আবু সালেমের অকাল মুক্তির আবেদন খারিজ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেমের জেল থেকে অকাল মুক্তির…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top