News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Jampuihill:ব্যাপক ধর্মান্তরকরণের ফলে জম্পুইহিলে নেই শারদোৎসব
Image

Jampuihill:ব্যাপক ধর্মান্তরকরণের ফলে জম্পুইহিলে নেই শারদোৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর : বিশ্বকর্মা পুজার পর মহালয়া সম্পন্ন হয়েছে৷ পিতৃপক্ষের বিদায় নিয়ে দেবী পক্ষের শুরু হয়ে গেছে৷৷পুজার আর হাতাগোনা ১০৮ ঘন্টা সময় বাকী৷ অর্থাৎ বছর ঘুরে মা দুর্গার আবার মর্তে আগমন ঘটছে কিন্তু মা দুর্গা দুর্গতি নাশিনীর আগমনে রাজ্যের মানুষের দুর্গতি দূর হওয়ার কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না৷ হাতে গোনা আর মাত্র কয়েকটি ঘন্টা সময় বাকী, কিন্তু আমজনতার মধ্যে কোন উচ্ছাস পরিলক্ষিত হচ্ছে না৷ গ্রাম – শহরে ঘুরে অনুভুত হচ্ছে যে পুজার আনন্দ মাত্র কিছু সংখ্যক লোকেরমধ্যে সীমাবদ্ধ হয়েছে৷ অভাব – অনটন এবং নানা সমস্যাকে পুজিঁ করেই পুজার দিনক্ষণ এগিয়ে চলছে৷ এখন পর্যন্ত এক পরিসংখ্যানে দেখা গেছে উত্তর এবং ঊনকোটিজেলা মিলে মোঠ পুজা হচ্ছে প্রায় ছয়শতটি৷

পুজার আয়োজনের দিক থেকে উত্তরজেলা সদর ধর্মনগরের পর শিল্পনগরী কুমারঘাটের স্থান রয়েছে৷ তৃতীয়স্থানে রয়েছে ঊনকোটি জেলাসদর কৈলাশহর৷ কুমারঘাটে বেশ কয়েকটি ক্লাব লাখোয়ারী দুর্গা পুজার আয়োজন করে থাকে৷ এবছর ও করেছে৷ এই তালিকায় দেশবন্ধু চিত্ররঞ্জন ক্লাব, সুভাষ সংঘ, ইয়ুথ ক্লাব, ফটিকরায়ের ভেনগার্ড ক্লাব,কাঞ্চনবাড়ীর ইন্ডিয়া ক্লাবের নাম রয়েছে৷ ধর্মনগরে এগিয়েচলো ক্লাব, জেলরোডের ক্লাব কনসেনসাসনয়াপাড় সার্বজনীন, চন্দ্রপুর সার্বজনীন, আপনজন ক্লাব সহ বিভিন্ন ক্লাবের নাম রয়েছে৷ উত্তর এবং ঊনকোটি জেলার প্রায় সবস্থানে দুর্গা পুজার আয়োজনের সংবাদে রয়েছে৷ কিন্তু এবছর ও মা দুর্গা জম্পুই হিলে প্রবেশ করতে পারেনি৷ জম্পুই হিলের দশটি গ্রামে দুর্গাপুজা আয়োজনের জন্য আরক্ষা দপ্তরের কাছে আবেদন জমা পড়েনি৷ অথচ এক সময়ে জনজাতিরা জম্পুই হিলেও দুর্গা পুজার আয়োজন করত বলে জানা গেছে৷ 

কিন্তু ব্যপক ধর্মান্তকরনের ফলে জম্পুইহিলে দুর্গা পুজা বন্ধ হয়ে পড়েছে৷ পুজার দিনগুলি শান্তিপুর্ন রাখতে আরক্ষা দপ্তর এবং মহকুমা প্রশাসনগুলি পুজা উদ্যোক্তাদের নিয়ে শান্তি বৈঠক করেছে৷ আরক্ষা দপ্তরের এক জেলা আধিকারীক জানিয়েছেন পুজার দিনগুলিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে৷ বিভিন্ন স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সময় গড়ানোর সাথে সাথে পুজা উদ্যোক্তাদের প্রস্তুতিও তুঙ্গে তোলা হয়েছে৷ রাত দিন বিরামহীনভাবে প্যান্ডল নির্মান সহ আলোকসজ্জার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে৷ কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই আমজনতার মধ্যে শান্তি নেই৷ এর প্রধান কারণ আর্থিক প্রতি বন্ধকতা৷ সাধারণ মানুষের হাতে পয়সা নেই৷ ঠিকাদাররা এখনও বিল পায়নি৷ গতকাল সরকারীকর্মচারীরা বেতন পেয়েছে কিন্তু তাতেও বাজার তেজী হয়নি৷ ব্যবসায়ীরা ধারনা করেছিল কর্মচারীরা বেতন পেলে বাজার তেজী হবে৷ কিন্তু তা হল না৷ বৃষ্টি বাঁধা সৃষ্টি করেছে৷ সোমবার সন্ধ্যা থেকে বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে৷ মঙ্গলবার সকাল থেকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে৷ আকাশ গুমরা হয়ে রয়েছে৷ এই অবস্থায় বাজার তেজী হয়নি বাজারে বেচাবিক্রি এখন ও তেজী হয়নি৷ মুষ্টিমেয় বড় দোকান বেচাবিক্রি করছে৷ কিন্তু সাধারণ দোকানদাররা খদ্দেরের জন্য পথ চেয়ে আছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top