News Flash

  • Home
  • দিনের খবর
  • High Court:পুরসভা ব্যবস্থা নেয়নি, ৩২ কাঠা জমির ওপর বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল আদালত
Image

High Court:পুরসভা ব্যবস্থা নেয়নি, ৩২ কাঠা জমির ওপর বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল আদালত

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাক্তন কাউন্সিলরের করা মামলায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল আদালত। নদিয়ার চাকদহ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ৩২ কাঠা জমির ওপর একটি বাড়ি তৈরি হচ্ছে, যা বেআইনি বলে অভিযোগ ওঠে। ওই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর দিবাকর চক্রবর্তী এই অভিযোগ সামনে আনেন। বৃহস্পতিবার আদালতে ছিল সেই মামলার শুনানি।

এ দিন নদিয়ার জেলাশাসককে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দু মাসের মধ্যে ওই নির্মাণ ভেঙে দিতে হবে। ৫ ডিসেম্বর আদালতকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। অভিযোগ, চাকদহ পুরসভার ওই নির্মাণে অনুমতি দিয়েছিলেন বর্তমান মন্ত্রী রত্না ঘোষ কর। তিনি সেই সময় পুর চেয়ারম্যান ছিলেন। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দিবাকর চক্রবর্তীর দাবি, এই বেআইনি নির্মাণে বাধা দিয়েছিলেন তিনি। কোনও কাজ না হওয়ায় মামলা করেন হাইকোর্টে। মামলা দায়ের করায় তৃণমূল তাঁকে গত নির্বাচনে টিকিট দেয়নি বলেও অভিযোগ জানিয়েছেন দিবাকরবাবু।

পুরসভা সূত্রের খবর, এটি চাকদহ হাসপাতালের এক কর্মীর বাড়ি। এলাকায় বাড়ি তৈরি করার সময় বা পাঁচিল দেওয়ার সময় আইন না মানা হলে বাধা দিতেন দিবাকরবাবু। এ ক্ষেত্রেও তাই হয়েছিল। বছর দেড়েক আগে ওই বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছিল। বসবাসের জন্য দোতলা বাড়ি বানাচ্ছেন ওই ব্যক্তি। সেই বাড়িই ভেঙে দেওয়ার নির্দেশ দিল আদালত।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top