News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead Body:পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ লুধিয়ানা থেকে সামসীর গ্রামে ফিরল
Image

Dead Body:পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ লুধিয়ানা থেকে সামসীর গ্রামে ফিরল

সামসী, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : পঞ্জাবের লুধিয়ানা থেকে এক পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ বৃহস্পতিবার ফিরল নিজ গ্রামে। মৃত শ্রমিকের নাম আব্দুল বারি (৩২)। বাড়ি মালদার চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কালিগঞ্জ কাঁঠালপাড়া এলাকায়। পঞ্জাবের লুধিয়ানায় মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শ্রমিকের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, চার ভাইবোনের মধ্যে আব্দুল সবার বড়। বাবা একরামুল হক পেশায় দিনমজুর। মা জরিনা বিবি গৃহবধূ। অভাবের সংসারে হাল ধরতে আটদিন আগে পরিযায়ী শ্রমিকের কাজে লুধিয়ানা গিয়েছিলেন তিনি। সোমবার গলায় প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হন খান্না সিটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর। এদিন সড়কপথে তাঁর কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছোয়। আব্দুল বারির স্ত্রী ছাড়াও তিন নাবালক সন্তান রয়েছে। তাঁর এই অকালমৃত্যুতে অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয়রা। চাঁচল-২ ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস জানিয়েছেন, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারটিকে সবরকম সহযোগিতা করা হবে।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top