News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা ও ফেন্সির কারবারি ভাইকে নিতে এসে ধৃত এক ব্যক্তি
Image

গাঁজা ও ফেন্সির কারবারি ভাইকে নিতে এসে ধৃত এক ব্যক্তি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় মানুষ। ওই ব্যক্তির স্বীকারোক্তিতে জানা গেছে, এলাকায় তাঁর ভাই গাঁজা ও ফেন্সিডিল পাচার করেন। তাঁকে নেওয়ার জন্যই তিনি এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, দুর্গাবাড়ি এলাকায় বামুটিয়া বিধায়কের বাড়ির পাশে পুজোর প্যান্ডেলের কাজ করছিলেন স্থানীয় মানুষ। মধ্য রাতে অচেনা এক ব্যাক্তিকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখেন তাঁরা। তাঁকে ডেকে এনে পরিচয় জানতে চাইলে তাঁর আচরণ সন্দেহজনক বলে মনে করেন স্থানীয় মানুষ। টানা জিজ্ঞাসাবাদে একসময় ওই ব্যাক্তি স্বীকার করেন তিনি তার ভাইকে নিতে এসেছেন। তার ভাই ওই এলাকায় ফেন্সিডিল ও গাঁজা পাচারের  ব্যবসা করেন। এলাকাবাসী সমস্ত ঘটনা পুলিশের কাছে তুলে ধরেন। পুলিশ টিআর০১এজে৯৫৭৭ নম্বরের স্কুটি সহ শংকর সরকারকে আটক করেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top