News Flash

  • Home
  • দিনের খবর
  • হায়দরাবাদে মণ্ডপে ঢুকে দুর্গামূর্তি ভাঙচুর ২ বোরখা পরিহিত মহিলার
Image

হায়দরাবাদে মণ্ডপে ঢুকে দুর্গামূর্তি ভাঙচুর ২ বোরখা পরিহিত মহিলার

হায়দরাবাদ, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : হায়দরাবাদে পূজামণ্ডপে ঢুকে দুর্গামূর্তি ভাঙচুর দুই মুসলিম মহিলার। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় তেলেঙ্গানার রাজধানীতে। হামলাকারীদের গ্রেফতার করেছে পুলিশ বলে খবর। ধৃতদের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি পুলিশের। এর আগে একটি গির্জাতেও হামলা চালায় ওই দুই মহিলা।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত ন’টা নাগাদ দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে পড়ে বোরখা পরিহিত দুই মহিলা। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই মণ্ডপে থাকা প্রতিমা ভাঙচুর করে তারা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের খাইরতাবাদ এলাকায়। পুলিশ সূত্রে খবর, একটি গির্জাতেও হামলা চালায় ওই দুই মহিলা। ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় দু’টি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি পুলিশের।
উল্লেখ্য, দেশজুড়ে চলছে দেবীবন্দনার আয়োজন। তারই মাঝে হায়দরাবাদের ঘটনায় কিছুটা হলেও উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে নেটদুনিয়ায় এনিয়ে জোর তরজা চলছে। তবে হায়দরাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top