News Flash

  • Home
  • দিনের খবর
  • অযোধ্যায় লতা মঙ্গেশকর স্মৃতি চকের উদ্বোধন, প্রধানমন্ত্রী জানালেন যথাযথ শ্রদ্ধাঞ্জলি
Image

অযোধ্যায় লতা মঙ্গেশকর স্মৃতি চকের উদ্বোধন, প্রধানমন্ত্রী জানালেন যথাযথ শ্রদ্ধাঞ্জলি

অযোধ্যা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : প্রয়াত কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে উত্তর প্রদেশের অযোধ্যায় লতা মঙ্গেশকর স্মৃতি চকের উদ্বোধন করা হয়েছে। বুধবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিশান রেড্ডি লতা মঙ্গেশকর স্মৃতি চক উদ্বোধন করেছেন। ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী।

লতা মঙ্গেশকর স্মৃতি চকের উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, লতা দিদিকে এটাই যথাযথ শ্রদ্ধাঞ্জলি। এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, লতা দিদিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। এমন অনেক কিছুই আছে যা আমি স্মরণ করছি…আমি আনন্দিত যে অযোধ্যার একটি চকের নামকরণ হয়েছে তাঁর নামে। কিংবদন্তী ভারতীয় আইকনকে এটি যথাযথ শ্রদ্ধাঞ্জলি।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top