News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mithun Chakraborty :মিঠুন চক্রবর্তী আসার আগেই উত্তেজনা বালুরঘাটে, ছেঁড়া হল বিজেপির ফ্লেক্স
Image

Mithun Chakraborty :মিঠুন চক্রবর্তী আসার আগেই উত্তেজনা বালুরঘাটে, ছেঁড়া হল বিজেপির ফ্লেক্স

বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বালুরঘাটে আসবার আগেই দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল বালুরঘাটে। শহরের বিভিন্ন জায়গায় বিজেপির তরফে লাগানো মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের তির তৃণমূলের দিকে। রবিবার সকালে এই ঘটনাটি সামনে আসতেই শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বালুরঘাট শহরের প্রবেশদ্বারে ট্যাংক মোড় থেকে পাওয়ার হাউস পর্যন্ত রাস্তার মাঝের ডিভাইডারের পুরসভার ল্যাম্পপোস্টে পরপর লাগানো হয় মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি দেওয়া ফ্লেক্স। জেলা বিজেপির তরফে এই ফ্লেক্স লাগানো হয়। অভিযোগ, শনিবার থেকেই সেই ফ্লেক্স খুলে ফেলার সবরকম চেষ্টা করে পুরসভা ও পুলিশ-প্রশাসন। গতকাল বিষয়টি নজরে আসতেই বাধা দেয় বিজেপি। এরপর এদিন সকালে দেখা যায়, ওই এলাকার একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল ও দলদাস পুলিশ-প্রশাসন ঘৃণ্যতম রাজনীতি করছে। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে জেলা বিজেপি।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top