News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:টিডব্লিউজেএর সম্মেলনের মধ্য দিয়ে মোহনপুর বিভাগীয় কমিটি গঠিত
Image

Tripura:টিডব্লিউজেএর সম্মেলনের মধ্য দিয়ে মোহনপুর বিভাগীয় কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷  ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মোহনপুর বিভাগীয় সম্মেলন রবিবার কালীবাজারস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণধন দাস৷ উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ, পশ্চিম জেলা কমিটির সভাপতি তাপস ধর, কর্নেন্দু রায়৷ সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি নীলকন্ঠ দে৷ বিভাগীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন৷ পেনশন স্কিম  সরলীকরণ করে আয়ের ঊর্ধসীমা তিন লক্ষ টাকার লক্ষণ রেখা প্রত্যাহার করে প্রত্যেক সাংবাদিক যাতে পেনশনের আওতায় আসতে পারেন তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান৷ পাশাপাশি সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান ও বেতনক্রম চালুর দাবি জানিয়েছেন তিনি৷ আগরতলায় ভগৎ সিং যুব আবাসে আগামী ২৯ ও ৩০ অক্টোবর দুদিন ব্যাপী সাংবাদিকদের শিক্ষামূলক কর্মশালা ও বার্ষিক সভা অনুষ্ঠিত হবে বলে জানান৷ কর্মশালায় ঢাকা ও কলকাতা থেকে প্রশিক্ষকরা অংশগ্রহণ করবেন৷ বিভাগীয় সম্মেলনের প্রধান অতিথি উদ্বোধক বিধায়ক কৃষ্ণধন দাস সাংবাদিকদের সমস্যা গুলি সমাধানের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন৷ তিনি বলেন, সরকার সাংবাদিকদের সমস্যা গুলি সম্পর্কে অবগত রয়েছে এবং সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ সম্মেলনের দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুবরঞ্জন সেন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন৷ সম্মেলন থেকে আগামী দু বছরের জন্য নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাদল চন্দ্র দাস,সহ সভাপতি সুজিত চক্রবর্তী,সম্পাদক সুমন মহলানবীশ,সহ সম্পাদক সবুজ সরকার, কোষাধ্যক্ষ পিযূষ সাহা৷

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top