News Flash

  • Home
  • প্রধান খবর
  • Protest:কুড়মিদের আন্দোলন প্রত্যাহার, ৬ দিন পর আদ্রা ডিভিশনে গড়াল ট্রেনের চাকা
Image

Protest:কুড়মিদের আন্দোলন প্রত্যাহার, ৬ দিন পর আদ্রা ডিভিশনে গড়াল ট্রেনের চাকা

পুরুলিয়া, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : কুড়মিদের আন্দোলন প্রত্যাহার। ছ’দিন পর দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে গড়াল ট্রেনের চাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জাতীয় সড়কে যান চলাচল।

রবিবার সকাল ৭টা ১৫মিনিট নাগাদ কুড়মিদের ওই সংগঠনটি কুস্তাউর স্টেশন থেকে অবরোধ তুলে নেয়। তার প্রায় দু’ঘণ্টা পর ৯টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের আদ্রা- পুরুলিয়া শাখায় ট্রেন চলাচল শুরু হয়। পুরুলিয়া স্টেশন থেকে পণ্যবাহী ট্রেন কয়লা নিয়ে আনারা স্টেশন হয়ে মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। রেল সূত্রে খবর, যে ট্রেনগুলিকে ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হত, সেগুলি এখন সরাসরি গন্তব্যে পৌঁছবে। তবে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছিল, সেগুলি ফের চালানো হবে কিনা, তা জানা যায়নি।
কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয় পুরুলিয়ায়। দাবি আদায়ের জন্য রাস্তায় নামেন কুড়মি জনজাতির প্রতিনিধিরা। রেল অবরোধ করেন তাঁরা। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রেললাইনে শুয়ে পড়ে রেল চলাচল সম্পূর্ণ আটকে দেন আন্দোলনকারীরা। ফলে বাতিল হয় বহু ট্রেন। শুধু রেললাইন নয়, ৫ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। রেল পরিষেবার পাশাপাশি সড়কপথও বন্ধ থাকায় একের পর এক বাস, ট্রাক, লরি, গাড়ি দাঁড়িয়ে পড়ে।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top