নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ রবিবার সকালে মহালয়ার পুণ্যলগ্ণে টঙ্গীবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে এক সুবিশাল বর্ণাঢ্য রেলি বের হয়ে ধর্মনগর শহর পরিক্রমা করল৷ রেলিতে ট্যাবলুর মাধ্যমে মহিষাসুর মর্দিনী দেখানো হয়৷ এই রেলির নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা স্বপন তালুকদার৷ এই রেলিতে হিন্দু, মুসলমান, জাতি ধর্ম নির্বিশেষে যোগদান করে রেলীর উৎকর্ষতা বাড়িয়ে তোলে৷ উল্লেখ্য আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের একজন দাবিদার এই স্বপন তালুকদার মহালয়ার পুন্য লগ্ণে র্যালির মাধ্যমে শক্তির মহড়া প্রদর্শিত হল বলে অভিজ্ঞ মহলের ধারণা৷ কারণ উত্তর জেলায় কংগ্রেসের প্রার্থী পদ নিয়ে বিবাদ ইতিমধ্যে পত্রপত্রিকায় আসতে শুরু হয়েছে৷ তাই প্রত্যেকে যার যার শক্তির মহড়া প্রদর্শন করে চলেছে৷

Mahalaya:ধর্মনগরে মহালয়া উপলক্ষে বর্ণাঢ্য রেলি
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















