News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack:পুত্রের হাতে আক্রান্ত মা সুবিচার চাইতে গেলেন থানায়
Image

Attack:পুত্রের হাতে আক্রান্ত মা সুবিচার চাইতে গেলেন থানায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ এবার গুণধর পুত্রের হাতে আক্রান্ত হলেন গর্ভধারিনী মা৷ ঘটনা তেলিয়ামুড়ার জয়নগর এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ আক্রান্ত মা শেষ পর্যন্ত তেলিয়ামুড়া থানায় অভিযুক্ত পুত্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ অভিযুক্ত গুণধর পুত্রের বিরুদ্ধে আইনানও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷ পাশাপাশি মহিলার নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তিনি৷ আক্রান্ত মহিলার নাম কল্পনা সরকার৷ অভিযুক্ত গণধর পুত্রের নাম বিশ্বজিৎ সিং৷ তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের সংবাদ নেই৷ স্থানীয় জনগণের তরফে অভিযুক্ত পুত্রকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক কঠুর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ তার বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে সামাজিক অবক্ষয়ের ঘটনা আরো বৃদ্ধি পাবে বলেও স্থানীয় বাসিন্দাদের অভিমত৷

Releated Posts

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top