News Flash

  • Home
  • দেশ
  • আধুনিক পরিকাঠামো ছাড়া দেশের প্রগতি, দেশবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
Image

আধুনিক পরিকাঠামো ছাড়া দেশের প্রগতি, দেশবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): আধুনিক পরিকাঠামো ছাড়া দেশের প্রগতি, দেশবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন হতেই পারে না। এমনই অভিমত পোষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের একতা নগরে পরিবেশমন্ত্রীদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। বন সংক্রান্ত ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, বন্যপ্রাণী সংরক্ষণ, প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলা-সহ ৬টি বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। এই সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আধুনিক পরিকাঠামো ছাড়া দেশের উন্নয়ন, দেশবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের প্রচেষ্টা সফল হতে পারে না। কিন্তু আমরা দেখেছি, পরিবেশ ছাড়পত্রের নামে দেশে আধুনিক পরিকাঠামো নির্মাণের কাজ কতটা জটিল হয়েছে।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমি এই সম্মেলনে উপস্থিত সমস্ত রাজ্যকে পরিবেশ সংরক্ষণের সর্বোত্তম অনুশীলনগুলি শিখতে এবং সমগ্র ভারতে সফল সমাধানগুলি বাস্তবায়নের জন্য অনুরোধ করছি।” প্রধানমন্ত্রীর কথায়, “আজকের নতুন ভারত নতুন চিন্তা, নতুন পদ্ধতি নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে ভারতও একটি দ্রুত উন্নয়নশীল অর্থনীতি, এবং ক্রমাগত নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করছে। আমাদের বনভূমি বৃদ্ধি পেয়েছে এবং জলাভূমিও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।” সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ২০৭০ সালের মধ্যে নেট জিরোর লক্ষ্য নির্ধারণ করেছে। এখন দেশের মনোনিবেশ সবুজ প্রবৃদ্ধিতে, সবুজ চাকরির দিকে। এই সমস্ত লক্ষ্য অর্জনের জন্য, প্রতিটি রাজ্যের পরিবেশ মন্ত্রকের ভূমিকা বিশাল।”

Releated Posts

২০২৫-২৬ অর্থবর্ষে ভারত-আসিয়ান দ্বিপাক্ষিক বাণিজ্য ১২৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত ও আসিয়ান (ASEAN)-এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১২৮ বিলিয়ন মার্কিন ডলারে…

ByByNews Desk Jul 8, 2026

প্রাম্বানান মন্দিরে মোদীর সফর: ২০১৪-র পর এশিয়ায় অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভারতের উদ্যোগ তুলে ধরল কেন্দ্র

জাকার্তা, ৮ জুলাই (আইএএনএস): ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রাম্বানান মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে এশিয়াজুড়ে অভিন্ন সভ্যতা ও সাংস্কৃতিক…

ByByNews Desk Jul 8, 2026

রাম মন্দিরে অনুদান বিতর্কে জবাবদিহির দাবি অশোক গেহলটের, ‘কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িত প্রকল্পে স্বচ্ছতা জরুরি’

জয়পুর, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত কথিত আর্থিক অনিয়মের বিতর্কের মধ্যে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও…

ByBySandeep Biswas Jul 7, 2026

সামুদ্রিক নিরাপত্তা থেকে ইউপিআই-ধাঁচের ডিজিটাল পেমেন্ট, একাধিক চুক্তিতে ভারত-ইন্দোনেশিয়া; বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): প্রতিরক্ষা, সামুদ্রিক সহযোগিতা, ডিজিটাল পরিকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্য এবং খনিজ সম্পদ-সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top