News Flash

Image

পথ দুর্ঘটনায় গুরুতর দুই

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলায় পথ দুর্ঘটনায় দুজন গুরুতরভাবে আহত হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়,হেলমেট বিহীন দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক চালক৷ এই দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহীকে কদমতলা সামাজিক হাসপাতাল থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ 

পুলিশ সূত্রে খবর, কদমতলা ব্লক সংলগ্ণ চুরাইবাড়ি-কদমতলা মূল সড়কে দুটি বাইকের এই মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ চুরাইবাড়ির থেকে আসা টি আর ০৫য়ডি৫৪২২ নম্বরের বাইকটির চালক বোরহান উদ্দিন কদমতলার অভিমুখে যাচ্ছিল ঠিক তখনই কদমতলা থেকে  চুড়াইবাড়ির অভিমুখে আসা টি আর ০৫ডি ৬৬ ৩৯  নম্বরের অপর বাইকের আরোহী অভি দেবনাথের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই দুই বাইক আরোহী আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা প্রেমতলা অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ছুটে এসে গুরুতর আহত দুজনকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে দুই জনকে জেলা হাসপাতাল ধর্মনগরে স্থানান্তরিত করা হয়৷ বোরহান উদ্দিনের বাড়ি  কদমতলা থানাধীন ভিতরগুল এলাকায়৷ অপরজন অর্থাৎ অভি দেবনাথের বাড়ি চুরাইবাড়ি ৩নং ওয়ার্ডে৷ এই দুর্ঘটনার কদমতলা থানা ঘটনাস্থলে এসে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে৷ এদিকে দুজনের মাথায়ই হেলমেট না থাকায় তারা আহত হয়েছেন৷

Releated Posts

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top