News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Robberie:তেলিয়ামুড়ায় একই দিনে দুটি ছিনতাইয়ের ঘটনা, লুট ৭৫ হাজার টাকা
Image

Robberie:তেলিয়ামুড়ায় একই দিনে দুটি ছিনতাইয়ের ঘটনা, লুট ৭৫ হাজার টাকা

তেলিয়ামুড়া, ২৩ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া শহর এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ শুক্রবার দুপুরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া শহর সহ পার্শবর্তী এলাকাগুলিতে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় মোহরছড়া এলাকার বাসিন্দা হরিপদ দাস নামে এক ব্যক্তি  পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে ১৫ হাজার টাকা তুলেছিলেন বিদ্যুৎ নিগমের বিল মিটিয়ে দেওয়ার জন্য৷ তিনি ব্যাংক থেকে টাকা তুলে তেলিয়ামুড়া অম্পি চৌমুহনী এর সুলভ শৌচাগার সংলগ্ণ এলাকায় আসতেই কে বা কারা তার গায়ে চুলকানোর স্প্রে দিয়ে দেয়৷ চুলকানোর স্প্রে দিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা৷ চিৎকারে স্থানীয় লোকজনরা ছুটে আসলেও ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ 

খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা তদন্ত করে কিন্তু ছিনতাইকারীদের টিকির নাগাল পায়নি৷ একই দিনে দুপুর বারোটা নাগাদ তেলিয়ামুড়ার ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় বলরাম দাস নামে এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা৷ টাকা ছিনতাই করে দ্রুত তারা সেখান থেকে চাম্পট দেয়৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি তেলিয়ামুড়া থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলেও ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়নি৷ শুক্রবার ছিল তেলিয়ামুড়ার সাপ্তাহিক হাট৷ স্বাভাবিক কারণেই সাপ্তাহিক হাটে প্রচুর সংখ্যক মানুষের সমাগম ঘটে৷ পরপর দুটি ছিনতাইয়ের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া হাটে আসা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ প্রত্যেকেই নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েন৷ ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

স্মার্ট মিটার, বিদ্যুৎ সংকট ও আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কংগ্রেসের তীব্র আক্রমণ

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা, স্মার্ট মিটার প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা এবং সাম্প্রতিক অপরাধমূলক ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 8, 2026

প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সরব সিপিআই(এম), পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৭ জুলাই: রাজধানীর প্রতাপগড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআই(এম)।…

ByByReshmi Debnath Jul 8, 2026

বিশালগড়ে ‘অপহরণ’ নয়, নিষিদ্ধ কফসিরাপ লুটের অভিযোগ, সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ সূত্র, গ্রেপ্তার ৫

বিশালগড়, ৭ জুলাই: শনিবার গভীর রাতে বিশালগড়ের মুড়াবাড়ি–কড়ইমুড়া সড়কে সংঘটিত বহুল আলোচিত ছিনতাই ও কথিত অপহরণের ঘটনায় তদন্তে নেমে…

ByByReshmi Debnath Jul 8, 2026

চারুপাশা রেললাইনে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য ধর্মনগরে

ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চারুপাশা রেললাইন এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top