News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Update BJP MLA Resignation : বিধায়ক পদে ইস্তফা বুর্বুমোহন ত্রিপুরার, বিজেপি ছেড়ে যোগ দিলেন তিপরা মথায়
Image

Update BJP MLA Resignation : বিধায়ক পদে ইস্তফা বুর্বুমোহন ত্রিপুরার, বিজেপি ছেড়ে যোগ দিলেন তিপরা মথায়

আগরতলা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় শাসক বিজেপি শিবিরে আবারও ঝড় উঠেছে। বিধানসভা নির্বাচনের পাঁচ মাস বাকি থাকতে আরও এক দলীয় বিধায়ক পদত্যাগ করেছেন। ৪৩-করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুর্বুমোহন ত্রিপুরা আজ শুক্রবার অধ্যক্ষের হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছেন। এদিন তিনি তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ, প্রাক্তন বিধায়ক বৃষকেতু দেববর্মাকে সাথে নিয়ে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে অধ্যক্ষের হাতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। অধ্যক্ষ রতন চক্রবর্তী জানিয়েছেন, নিয়ম মেনেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বুর্বুমোহন ত্রিপুরা। সমস্ত কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পদত্যাগ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার থেকে এখন পর্যন্ত বিজেপির চার জন এবং আইপিএফটির একজন বিধায়ক পদত্যাগ করেছেন। পরবর্তীতে উপনির্বাচনে একটি আসন কংগ্রেস দখলে নিয়েছে এবং দুইটি আসন বিজেপি দখলে রেখতে পেরেছে। আজ বুর্বুমোহন ত্রিপুরার পদত্যাগে এই মুহুর্তে উপনির্বাচনের প্রয়োজন হবে না। ফলে, করবুক বিধানসভা কেন্দ্র ২০২৩ বিধানসভা নির্বাচন পর্যন্ত শূন্য থেকে যাবে।

এদিন অধ্যক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে বুর্বুমোহন ত্রিপুরা বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর দাবি, পরিবর্তনের আশায় বিজেপি দলে যোগ দিয়েছিলাম এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। কিন্তু প্রত্যাশা পূরণের বদলে হতাশ হতে হয়েছে। জনজাতি কল্যাণ এখনো অলীক স্বপ্ন, তাই বিজেপি দল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। সে মোতাবেক বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি।

তিনি আজ আনুষ্ঠানিকভাবে তিপরা মথা দলে যোগ দেবেন। মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য, জাতীয় দলের পতাকা তলে থেকে জনজাতিদের কল্যাণে দাবি আদায় সম্ভব হয়নি। তাই, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বুর্বুমোহন ত্রিপুরা তিপরা মথা দলে যোগ দেবেন। ইতিপূর্বে আইপিএফটি বিধায়ক পদে পদত্যাগ করে বৃষকেতু দেববর্মা তিপরা মথা যোগ দিয়েছেন।

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, নিয়ম মেনেই বুর্বুমোহন ত্রিপুরা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। সমস্ত কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। আজ থেকেই তিনি বিধায়ক থাকছেন না। অধ্যক্ষ বলেন, চলতি বিধানসভার মেয়াদ কয়েক দিন বাকি রয়েছে। তাই, বুর্বুমোহন ত্রিপুরাকে অন্তত শেষ অধিবেশন পর্যন্ত পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু, তিনি ব্যক্তিগত কারণে বিধায়ক পদে থাকতে চাইছেন না।প্রসঙ্গত, গতকাল রাজ্যসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকেই ভোট দিয়েছেন বুর্বুমোহন ত্রিপুরা। বেশ কিছুদিন ধরেই তিনি দলবিরোধী কাজকর্ম করছিলেন। বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খলের সাথে তিনি দিল্লিতে কংগ্রেস কার্যালয়েও গিয়েছিলেন। ওই ঘটনাকে ঘিরে ত্রিপুরার রাজনীতিতে অনেক জলঘোলা হয়েছিল। কারণ, বিজেপির বিদ্রোহী বিধায়কদের তালিকায় তাঁর নাম সবার উপরে ছিল। আজ পদত্যাগ করে বিজেপির প্রতি বিদ্রোহকেই সিলমোহর দিলেন তিনি।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top