News Flash

Image

জয়নগরে হাতেনাতে ধরা পড়ল চোর

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর (হি.স.): নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে ব্রিকস বৈঠকে মিলিত হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার ভোররাত ১.৫৯ মিনিট নাগাদ টুইট করে এই বৈঠকের বিষয়ে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিকস মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য, নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা মিশনে পৌঁছলে এস জয়শঙ্করকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেদি পান্ডোর। জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, “চিরাচরিত ব্রিকস সম্মেলন। বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থনীতি এবং আঞ্চলিক ইস্যুতে দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি।”

পরে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেদি পান্ডোরের পৌরহিত্যে ব্রিকসের বিদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন; রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঙ্কা বৈঠকে অংশ নেন। বৈশ্বিক পরিস্থিতি এবং আঞ্চলিক ইস্যু-সহ নানা বিষয়ে তাঁরা মতবিনিময় করেছেন।

Releated Posts

শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে স্কুলে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী-অভিভাবকরা

আগরতলা, ১০ আগস্ট : শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে আজ সকালে সাব্রুমের পয়াংবাড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ উচ্চ…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top