News Flash

  • Home
  • দেশ
  • রাতভর প্রবল বৃষ্টিতে জলের তলায় গুরুগ্রাম, বর্ষণের শঙ্কায় নয়ডায় বন্ধ স্কুল
Image

রাতভর প্রবল বৃষ্টিতে জলের তলায় গুরুগ্রাম, বর্ষণের শঙ্কায় নয়ডায় বন্ধ স্কুল

গুরুগ্রাম, ২৩ সেপ্টেম্বর (হি.স.): রাতভর প্রবল বৃষ্টিতে জলের তলায় হরিয়ানার গুরুগ্রামের বিস্তীর্ণ অংশ। গুরুগ্রামের নরসিংহপুরের চারিদিকে শুধু জল আর জল! বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ায় শুক্রবার অত্যন্ত ধীর গতিতে চলাচল করে যানবাহন। গুরুগ্রামের রাজীব চকের কাছে একটি আন্ডারপাস এদিন সকালে ছিল জলমগ্ন, যাতায়াত করতে ভীষণ সমস্যা হয় যাত্রীদের।গুরুগ্রামের অধিকাংশ কর্মীরাই এদিন বাড়ি থেকে কাজ করেছেন, যানজট এড়াতে কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছিল। গুরুগ্রামে এদিন অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হয়।

এদিন সকালে ভারী বৃষ্টি হয়েছে রাজধানী দিল্লিতেও। দিল্লিতে এদিন বৃষ্টির জেরে রাস্তায় ব্যাপক যানজট হয়। তবে, ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেয়েছেন দিল্লীবাসী। ভারী বৃষ্টির জন্য এদিন উত্তর প্রদেশের নয়ডাতেও প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস বন্ধ রাখা হয়।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top