News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP:বিদ্যাবিলে বিজেপির সভা বানচাল করতে হামলার অভিযোগ মথার বিরুদ্ধে
Image

BJP:বিদ্যাবিলে বিজেপির সভা বানচাল করতে হামলার অভিযোগ মথার বিরুদ্ধে

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : বিদ্যাবিল বাজারে বিজেপি দলের সভা বানচাল করে দিল তিপ্রামথা৷ হামলা হলো সভার প্রস্তুতি চলাকালীন সময়ে৷ মারধোরে আহত হন বি জে পি দলের একজন৷ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বি জে পি -র তরফে৷ অভিযোগের তীর তিপ্রামথা দলের দুষৃকতীদের দিকেই৷ ঘটনা চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল বাজারে৷ আশারামবাড়ী বিধানসভা এলাকার বিদ্যাবিল বাজারে বৃহস্পতিবার বেলা এগারোটায় বিজেপির একটি সাংগঠনিক সভা ছিল৷ 

বিজেপির অভিযোগ, সেই সভাস্থল প্রস্তুতি চলাকালীন হামলা চালায় তিপ্রামথা দলের লোকেরা৷ জোর করে সভা বানচাল করার চেষ্টায় প্রথমে মঞ্চ ভেঙে দেয়৷ বি জে পি -র পতাকাও ওরা ছিঁড়ে ফেলে৷ স্বপন দেববর্মা নামে বি জে পি -র জনৈক কর্মী তিপ্রামথার উন্মত্ত কর্মীদের হাতে শারীরিক নিগৃহীত হয়েছেন বলেও অভিযোগ৷ আহত বিজেপি কর্মী স্বপন দেববর্মাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে আহত কর্মী খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাম্পাহাওর থানার পুলিশ৷ বিশাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ 

আহত বিজেপি কর্মী স্বপন দেববর্মা বলেন, তিপ্রা মথার জ্যোনাল চেয়ারম্যান বিশু দেববর্মার নেতৃত্বেই এদিনের হামলা হয়েছে৷ চাম্পাহাওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বি জে পি৷

Releated Posts

স্মার্ট মিটার, বিদ্যুৎ সংকট ও আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কংগ্রেসের তীব্র আক্রমণ

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা, স্মার্ট মিটার প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা এবং সাম্প্রতিক অপরাধমূলক ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 8, 2026

প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সরব সিপিআই(এম), পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৭ জুলাই: রাজধানীর প্রতাপগড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআই(এম)।…

ByByReshmi Debnath Jul 8, 2026

বিশালগড়ে ‘অপহরণ’ নয়, নিষিদ্ধ কফসিরাপ লুটের অভিযোগ, সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ সূত্র, গ্রেপ্তার ৫

বিশালগড়, ৭ জুলাই: শনিবার গভীর রাতে বিশালগড়ের মুড়াবাড়ি–কড়ইমুড়া সড়কে সংঘটিত বহুল আলোচিত ছিনতাই ও কথিত অপহরণের ঘটনায় তদন্তে নেমে…

ByByReshmi Debnath Jul 8, 2026

চারুপাশা রেললাইনে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য ধর্মনগরে

ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চারুপাশা রেললাইন এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top