News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাপানিয়ায় আক্রান্ত সিপিএম নেতা কর্মী, প্রতিবাদে পুলিশ হেডকোয়র্টারের সমনে বিক্ষোভ প্রদর্শন
Image

হাপানিয়ায় আক্রান্ত সিপিএম নেতা কর্মী, প্রতিবাদে পুলিশ হেডকোয়র্টারের সমনে বিক্ষোভ প্রদর্শন

আগরতলা, ২২ সেপ্টেম্বর : রাজধানী আগরতলা শহর সংলগ্ণ হাঁপানিয়ায় সিপিআইএমের সভা থেকে বাড়ি ফেরার পথে দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে৷ তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ হাঁপানিয়া এবং বাইপাস রোডে এই হামলার ঘটনা সংঘটিত করা হয়৷ ঘটনার বিবরণে জানা যায় আজ হাঁপানিয়াতে সিপিআইএমের এক জনসভা অনুষ্ঠিত হয়৷ জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷ জনসভা শেষ হওয়ার পর দলীয় নেতা কর্মী সমর্থকরা যখন নিজ নিজ গন্তব্যস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করেন তখনই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়৷ হাপানিয়া এবং বাইপাস রোডে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ দুর্বৃত্তদের হামলার হাত থেকে রক্ষা পায়নি মা বোনেরাও৷ বাস গাড়িতে উঠে গাড়ির ভিতরে মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ৷ হামলায় বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ বিরোধী দলনেতা মানিক সরকার সহ প্রায় ২০০ নেতা কর্মী সমর্থক হামলাকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হাঁপানিয়ায় দলীয় অফিসে আশ্রয় নেন৷ পুলিশের সামনেই এ ধরনের হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে৷ পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কিংবা আক্রান্তদের রক্ষা করার জন্য কোন ভূমিকা পালন করেনি বলে দলের তরফ থেকে গুরুতর অভিযোগ করা হয়েছে৷ নিরাপত্তাহীনতায় আটকে পড়া বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যদের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের ঘরে পৌঁছে দেওয়ার কোন ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত ঘটনার প্রতিবাদে আগরতলায় রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভের শামিল হন সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা৷ আইনজীবীরাও এই প্রতিবাদ বিক্ষোভের শামিল হন৷ পুলিশ সদর কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান সিট্যু নেতা প্রাক্তন মন্ত্রী মানিক দে৷ তিনি রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে দাবী জানান আটকে পড়া দলীয় নেতা কর্মী সমর্থকদের নিরাপদে বাড়ি ঘরে পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার৷ তিনি অভিযোগ করেন রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার ভূলুন্ঠিত৷ প্রাণ সংশয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকরা৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top