নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর : ধর্মনগর অটো স্ট্যান্ডে সন্দেহভাজন ভাবে তল্লাশি চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ধর্মনগর অটো স্ট্যান্ডে চারজন যাত্রী সকাল এগারটার দিকে চুড়াইবাড়ি যাবার জন্য অটোতে উঠে৷ তাদের সঙ্গে যে সামগ্রী ছিল তা দেখে অটোচালক এবং অন্যান্যদের সন্দেহ হয়৷ তারা চার যাত্রীকে জিজ্ঞাসা করায় তারা বলে এগুলি বালিশ৷ চালক এবং অন্যান্যদের সন্দেহ হওয়ায় তারা কি ধরনের বালিশ তল্লাশি করতে গিয়ে বের হয়ে আসে মোট ১১ টি প্যাকেট গাঁজা৷ যেগুলির ওজন দাঁড়িয়েছে ৩৯ কেজি৷ সাথে সাথে ধর্মনগর থানায় খবর পাঠানো হলে থানা থেকে পুলিশ গিয়ে চারজনকে আটক করে৷ এদের বাড়ি বিহারের বৈশালী জেলায়৷ এদের নাম মুকেশ কুমার, কানাই কুমার, প্রিন্স রায় এবং ছোট লাল রায়৷ এদেরকে জিজ্ঞাসাবাদ এর জন্য গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়েছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত চলছে৷ এদিকে অটো স্ট্যান্ডের এসোসিয়েশনের সম্পাদক জানিয়েছেন তাদের দ্বারা প্রতিটি মানুষকে তল্লাশি করা সম্ভব নয়৷ এমনকি তল্লাশি করার জন্য উপযুক্ত আইন তাদের হাতে নেই৷ তাই নেশা কারবারীদের গ্রেফতারের ক্ষেত্রে প্রশাসনকে আরেকটু সক্রিয় হলে তারা নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে হাত বাড়িয়ে দেবে৷ ধর্মনগরে আজ অটোচালক যে ভূমিকা পালন করেছে তাতে পুলিশের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে৷

ধর্মনগরে গাঁজা সহ চার যুবককে হাতনাতে ধরল অটো চালকরা
Tags:
Releated Posts
মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…
বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…
রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…
বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

















