News Flash

  • Home
  • খেলা
  • Football:সাংসদ ক্রীড়া মহোৎসবের ফুটবল আসরের ফাইনাল শুক্রবার
Image

Football:সাংসদ ক্রীড়া মহোৎসবের ফুটবল আসরের ফাইনাল শুক্রবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। ফাইনাল আজ। সাংসদ ক্রীড়া মহোৎসবের ফুটবল আসরে। আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় পুলিস মাঠে হবে ফাইনাল ম্যাচটি। এর আগে আগামীকাল সকালে হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। পুলিস মাঠে আগামীকাল সকালে প্রথম সেমিফাইনালে টাকারজলা মন্ডল খেলবে ৮ বড়দোয়ালি মন্ডলের বিরুদ্ধে এবং উদয়পুরে দ্বিতীয় সেমিফাইনালে গোমতি জেলা খেলবে দক্ষিণ জেলার বিরুদ্ধে। এদিকে বালিকাদের সেমিফাইনালে গোমতি জেলা খেলবে দক্ষিণ জেলার বিরুদ্ধে। উদয়পুরে হবে ম্যাচটি। ওই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে প্রতাপগড় মন্ডলের বিরুদ্ধে। ফাইনাল ম্যাচের শেষেই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় পশ্চিম জেলা ভলিবল এবং কাবাডি প্রতিযোগিতা। স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত ভলিবল ম্যাচে বালক বিভাগে ১৮ সূর্যমনিনগর, রানার্স মান্দাই, বালিকা বিভাগে 

বেলাবর কোচিং সেন্টার, রানার্স জিরানিয়ার ১০ মজলিশপুর, কাবাডিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন সদরের এগিয়ে চলো সঙ্ঘ, রানার্স মজলিশ পুর, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন মান্দাই এবং রানার্স হয় মোহনপুর। শনিবার হবে রাজ্য আসরের ফাইনাল। এদিকে  দক্ষিণ জেলা আসরে ফুটবলে বালক বিভাগে শান্তিরবাজার, রাজনগর, বালিকা বিভাগে শান্তিরবাজার, বিলোনিয়া, ভলিবলে বালক বিভাগে শান্তিরবাজার, বিলোনিয়া, বালিকা বিভাগে শান্তিরবাজার, বিলোনিয়া, কাবাডিতে বালক বিভাগে শান্তিরবাজার, রাজনগর এবং বালিকা বিভাগে শান্তিরবাজার ও বিলোনিয়া যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স হয়। প্রথম বারের মতো আয়োজিত এই আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top