News Flash

  • Home
  • খেলা
  • Delhi :দিল্লিতে এস.এম কাপ ফুটবল, ত্রিপুরা শুক্রবার মনিপুরের মুখোমুখি

Delhi :দিল্লিতে এস.এম কাপ ফুটবল, ত্রিপুরা শুক্রবার মনিপুরের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। পরপর দুটি ম্যাচে জয়। হালকা ওয়ার্ম আপ করিয়ে একপ্রকার বিশ্রাম দেওয়া হলো ত্রিপুরার ফুটবলারদের। মনিপুর ম্যাচের আগে। ২৩ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেয়েরা খেলবে শক্তিশালী মনিপুরের বিরুদ্ধে। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। আম্বেদকর স্টেডিয়ামে ওই দিন বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। মঙ্গলবার ‘‌বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বিদ্যা ভারতী স্কুলকে বিধ্বস্ত করে ১১-‌০ গোলে জয় পাওয়ার পর বুধবার বিশ্রাম দেওয়া হয় ফুটবলারদের। বিশ্রাম দেওয়া হলেও বিকেলে ফুটবলারদের নিয়ে মনিপুর ম্যাচের ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করেন কোচ কল্পনা দেববর্মা এবং ম্যানেজার সুশান্ত দেববর্মা। অনেকটা মনিপুর বধের ছক কষে নেওয়ার চেষ্টা করেছেন কোচ এবং ম্যানেজার। আগামীকাল দুবেলা অনুশীলন করবে মেরিনা জমাতিয়ারা। দিল্লি থেকে টেলিফোনে ত্রিপুরা দলের ম্যানেজার সুশান্ত দেববর্মা বলেন,”পর পর দুদিন ম্যাচ খেলে মেয়েরা ক্লান্ত। তাই ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছে এদিন। আজ মনিপুর ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। মেয়েরা প্রথম দুই ম্যাচে যা খেলেছে তা যদি বজায় থাকে তাহলে আমরা মনিপুরের বিরুদ্ধে জয় পাবোই, এটা আমার বিশ্রাস। মানসিক ভাবে গোটা দলকে চাঙ্গা করে রাখার চেষ্টা করে চলছি”।‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top