News Flash

Image

Arrest:চুরি যাওয়া অটো উদ্ধার, গ্রেপ্তার দুই

আগরতলা, ২১ সেপ্টেম্বর : চুরি হয়ে যাওয়া অটো উদ্ধার করল এনসিসি থানার পুলিশ৷ সঙ্গে আটক করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে৷ আটককৃতদের নাম তপন সরকার এবং রাকেশ সরকার৷ বুধবার তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে৷

ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার শ্যামলী বাজার বিপনি বিতানের সামনে থেকে চুরি হয়ে যায় টি আর০১-এইচ-৩১১৭ নম্বরের একটি অটো চুরি হয়ে যায়৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে৷ মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পাণ্ডে জানিয়েছেন শহরের সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে দেখা যায় অটোটি লিচু বাগানের দিকে যাচ্ছে৷ সেই অনুযায়ী তদন্তে নেমে পুলিশ ডাম্পিং স্টেশনস্থিত এক জঙ্গল থেকে অটোটিকে উদ্ধার করে৷এদিকে তদন্তক্রমে ঘটনার সঙ্গে জড়িত দুজনকেও আটক করা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদে এই চক্রের অন্যান্যদেরও হদিশ মিলবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ আধিকারিক৷ 

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top