ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। একসময়ের কিংবদন্তি খেলোয়াড়, পরবর্তী সময়ে তাঁরাই প্রশিক্ষক বা সংগঠকের ভূমিকা পালন করলে কার্যত সাফল্য অবশ্যম্ভাবী হয়ে ওঠে। প্রখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পরামর্শ নিঃসন্দেহে এক্ষেত্রে যথেষ্ট প্রাসঙ্গিক। ‘দশ চক্রে ভগবান ভূত’ উপমায় ত্রিপুরার সেরা ক্রিকেটার তিমির চন্দ অপাঙক্তেয় হলেও কাগজে-কলমে সে কিন্তু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচিত সচিব। ঘটনাক্রমে দেরাদুনে তিমির চন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের। কথোপকথন কালে ত্রিপুরার ক্রিকেট উন্নয়ন নিয়ে কথা উঠেছে। স্বাভাবিকভাবেই অতি পরিচিতির নিরিখে সৌজন্য স্বরূপ সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর ত্রিপুরা ক্রিকেটের উন্নতিকল্পে প্রয়োজনীয় পরামর্শ এবং বুদ্ধি দিতে কিঞ্চিৎ পরিমাণও কার্পণ্য করেন নি। উল্লেখ্য, রোড সেফটি টুর্নামেন্ট ওয়ার্ল্ড সিরিজের খেলা হচ্ছে। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পাঁচটি ম্যাচ হবে দেরাদুনে। তাতে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলংকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড দল খেলছে। এই দল এখন দেরাদুনে। কার্যকারণে ত্রিপুরার তিমির চন্দও এখন দেরাদুনে রয়েছে। সৌজন্যমূলক সাক্ষাৎকারে তিমির তাঁদের কাছ থেকে বিভিন্ন রকমের সংগঠনিক পরামর্শ ও উপদেশ পেয়েছেন। সুযোগ পেলে তিমির চন্দ সেগুলোর বাস্তবায়ন ঘটাতে পারবেন বলে জানিয়েছেন।

Sachin Tendulkar:সৌজন্যমূলক সাক্ষাৎকারে ত্রিপুরা নিয়ে তিমির চন্দকে শচীন তেন্ডুলকরের পরামর্শ
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















