News Flash

Image

লামডিং পুলিশের জালে দিব্যাঙ্গ নাবালকের ধৰ্ষক

লামডিং (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষে লামডিং পুলিশের জালে পড়েছে দিব্যাঙ্গ নাবালকের ধৰ্ষক। লামডিঙের ওসি চন্দনজ্যোতি বরার নেতৃত্বে পুলিশের দল মঙ্গলবার রাতে মুড়াবস্তিতে হানা দিয়ে আটক করেছে নাবালকের ওপর শারীরিক নিৰ্যাতনকারী দীপক গৌর নামের অভিযুক্তকে।

গত ৯ সেপ্টেম্বর দীপক গৌরের কামনার বলি হয়েছিল ১৫ বছর বয়সি বিশেষভাবে সক্ষম এক কিশোর৷ লামডিঙের হাতিখুলি এলাকার দীপক গৌর নামের এক পাষণ্ড নাকি তার প্রতিবেশী কিশোরকে খেলার অজুহাতে গোপন স্থানে নিয়ে যৌন নিৰ্যাতন করে পালিয়ে গা ঢাকা দিয়েছিল। ঘটনার পর কিশোরটির বাবা লামডিং থানায় এক এফআইআর দায়ের করেছিলেন। এফআইআর-এর ভিত্তিতে মামল রুজু করে অভিযুক্ত দীপক গৌরের সন্ধানে তালাশি-অভিযান শুরু করে৷ অবশেষে গতরাতে অভিযুক্ত দীপককে আটক করে পুলিশ। পরে জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top