News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Jagdeep Dhankhar:উপ–রাষ্ট্ৰপতি ধনখড়ের আগমন উপলক্ষ্যে ২২ সেপ্টেম্বর গুয়াহাটিতে পথ নিৰ্দেশনা ট্র্যাফিক পুলিশের
Image

Jagdeep Dhankhar:উপ–রাষ্ট্ৰপতি ধনখড়ের আগমন উপলক্ষ্যে ২২ সেপ্টেম্বর গুয়াহাটিতে পথ নিৰ্দেশনা ট্র্যাফিক পুলিশের

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : ‘লোকমন্থন’ অনুষ্ঠানে য়োগদান করতে আগামীকাল বৃহস্পতিবার গুয়াহাটি আসছেন উপ-রাষ্ট্ৰপতি জগদীপ ধনখড়। উপ-রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে আগামীকাল (২২ সেপ্টেম্বর) গুয়াহাটির রাজপথে যান চলাচলে কিছু নতুন নিৰ্দেশনা জারি করেছেন ট্র্যাফিক পুলিশের কমিশনার।

আজ নিজের সরকারি দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ট্র্যাফিক পুলিশের কমিশনার জানান, মহানগরের ডাবল বা ট্ৰিপল পাৰ্কিঙে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামীকাল সকাল ৭.০০টা থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত গুয়াহাটি মহানগরের অন্তৰ্গত ১৭ নম্বর জাতীয় সড়ক, ২৭ নম্বর জাতীয় সড়কে ৬ চাকা এবং তার বেশি চাকার গাড়ি চলাচল করতে পারবে না। এছাড়া ডিজি রোড, এটি রোড, এমজি রোড, কেএলবি রোড, তৈয়বুল্লাহ রোড, জিএনবি রোড, বি বরুয়া রোড, জিএস রোড এবং পাঞ্জাবাড়ি রোডের ওপর দিয়ে ২২ সেপ্টেম্বর সকাল ৯.০০টা থেকে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত হালকা, মধ্যম কিংবা ভারী পণ্য পরিবাহী গাড়ি চলাচলেও বাধা আরোপ করা হবে।

Releated Posts

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top