News Flash

  • Home
  • ত্রিপুরা
  • High Court:জুট মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের
Image

High Court:জুট মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ২১ সেপ্টেম্বর : জুট মিল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

উল্লেখ্য, জুট মিলের অফিসাররা এ সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন৷ সুপ্রিম কোর্ট জুট মিলের অফিসারদেরকে ১৯৯৬ সালের ১লা জানুয়ারি থেকে বেতন ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল৷ সে অনুযায়ী তাদেরকে বেতন ভাতা মিটিয়ে দেওয়া হলেও জুট মিলে কর্মরত শ্রমিক কর্মচারীদেরকে বেতন ভাতা মিটিয়ে দেয়নি রাজ্য সরকার৷ জুট মিলের শ্রমিক কর্মচারীরা বহুবার রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেতন ভাতা মিটিয়ে দেওয়ার জন্য আবেদন নিবেদন করেছে৷ কিন্তু তাতে তাদের টনক নড়েনি৷ শেষ পর্যন্ত ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে জুট মিলের শ্রমিক কর্মচারীরা আদালতের শরণাপন্ন হয়৷

ত্রিপুরা হাইকোর্ট ২০১৮ সালে এই মামলায় শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে নির্দেশ দেয়৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১৯৯৬ সালের ১লা জানুয়ারি থেকেই অফিসারদের পাশাপাশি শ্রমিক কর্মচারীদেরকেউ ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ কিন্তু তাতে মান্যতা দেয়নি রাজ্য সরকার৷ শেষ পর্যন্ত হাইকোর্ট আজ পুনরায় এই মামলার রায় ঘোষণা করে জুটমিলের শ্রমিক কর্মচারীদের ১৯৯৬ সালের ১লা জানুয়ারিকে ভিত্তি ধরে বেতন ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে৷ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ প্রকৃতপক্ষে জুট মিল শ্রমিক কর্মচারীদের মামলায় রাজ্য সরকার আবারো হেরে গেল৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top