News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৪ তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, কোচির রাস্তায় ‘জনসমুদ্র’
Image

১৪ তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, কোচির রাস্তায় ‘জনসমুদ্র’

কোচি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দেখতে দেখতে চতুর্দশতম দিনে পড়ল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। বুধবার সকালে কেরলের কোচি থেকে শুরু হয় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা। সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। এদিন সকালে আধ্যাত্মিক গুরু, দার্শনিক এবং সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুকে শ্রদ্ধা জানিয়ে যাত্রার সূচনা করা হয়। রাহুলের সঙ্গে মিছিলে পা মেলান কংগ্রেস নেতা শচীন পাইলটও।

পদযাত্রার মাঝে যোগ দেন বিশিষ্ট পরিবেশবিদ সি আর নীলাকন্দন। পদযাত্রায় হাঁটতে হাঁটতেই রাহুলের সঙ্গে কথা বলেন তিনি। কোচিতে রাহুলকে স্বাগত জানান কংগ্রেস বিধায়ক উমা থমাস। কংগ্রেসের দাবি, কোচিতে এদিনের পদযাত্রা ছিল জনসমুদ্র। বহু সাধারণ মানুষও মিছিলে যোগ দেন। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে পদযাত্রা চাক্ষুস করেন সাধারণ মানুষজন। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ যত এগোচ্ছে, ততই যেন উজ্জীবিত হচ্ছে কংগ্রেস নেতৃত্ব।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top