News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:ধর্মনগর শহরের কুমোর পাড়ায় দূর্গা প্রতিমা তৈরিতে মৃৎ শিল্পীদের চরম ব্যস্ততা
Image

Tripura:ধর্মনগর শহরের কুমোর পাড়ায় দূর্গা প্রতিমা তৈরিতে মৃৎ শিল্পীদের চরম ব্যস্ততা

নিজস্ব  প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ সেপ্টেম্বর :  শরৎ কাল মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা ও নদীর তীরে কাশফুলের শুভ্রতা৷ কাশফুল জানিয়ে দেয় মায়ের আগমনীর বার্তা৷ তাইতো শরৎ এর কাশফুলের মধ্য দিয়ে চারিদিকে চলছে এখন শারদোৎসবের আবহ৷আর এই আবহকে বাস্তব রূপ দিতে কুমোর পাড়ায় মৃৎশিল্পীরা চরম ব্যস্ত দশভূজা দেবী মা দুর্গা প্রতিমা তৈরিতে৷প্রতিটি কুমোরপাড়ায় মৃৎশিল্পীদের দশভূজা দেবী দুর্গা প্রতিমা তৈরির যেন এক অঘোষিত প্রতিযোগিতা৷ মৃৎশিল্পীরা দিনরাত একাকার করে তাদের দক্ষ হাতের নিপুনতায় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রুপ দিতে চলেছেন৷তবে বিগত দুই বছর করোনা প্রকোপে তেমন জমজমাট পূজো না হলেও এবছর দুর্গা প্রতিমা তৈরি করে বেশ মুনাফার আশায় বুক বেঁধেছেন মৃৎশিল্পীরা৷যদিও কাঁচামালের মূল্যবৃদ্ধি হলেও ক্লাব ও সার্বজনীন পূজা উদ্যোক্তারা মূর্তির মূল্য বৃদ্ধি করছেননা৷তাই তাদের মুনাফা কম হলেও অতি সযত্নে দুর্গা প্রতিমা তৈরি করছেন মৃত শিল্পীরা৷
আর রাজ্যের বানিজ্য নগরী অর্থাৎ উত্তর জেলার ধর্মনগর শহরে উঁচু উঁচু দুর্গা প্রতিমা তৈরি করছেন সানীয় মৃতশিল্পীরা৷সাথে ধর্মনগর ও পানিসাগর মহকুমার আশপাশের এলাকাগুলিতে ছোট বড় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের অধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন৷সকলেরই একি বক্তব্য, এবছর বিগত দুই বছরের তুলনায় একটু মুনাফা হবে৷ মৃৎশিল্পীদের বক্তব্য,মাটি,বাঁশ,খের,রং,লোহা, সুতলি, কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্ণি মূল্য৷কিন্তু মূর্তির দাম বৃদ্ধি হয়নি৷তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গেছে৷ অধিকাংশ মৃৎশিল্পীরা পশ্চিমবঙ্গের কোচবিহার, নবদ্বীপ সহ অসমের ধুবুরী, শিলচর ও রাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করছেন৷তাদের তৈরি মূর্তি ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাতে বিক্রি হয়ে থাকে৷তবে মৃৎশিল্পীরা তাদের মৃৎ শিল্পীর ভাতা থেকে বঞ্চিত বলে জানান৷তাছাড়া পাননি সরকারি কোন কোনো সুযোগ-সুবিধাও৷ ধীরে ধীরে তাই নব প্রজন্ম এই মৃৎশিল্প পেশা থেকে দূরে সরে যাচ্ছে৷ এদিকে ধর্মনগর শহরের দক্ষিণ নয়াপাড়া এলাকার দিলীপ পাল নামে এক মৃৎশিল্পী জানান, মান্ধাতার আমল থেকে এই মৃৎশিল্পী পেশাকে বেছে নিয়েছিলেন এবং এই কাজের উপরই তাদের সংসার প্রতিপালন হয়ে থাকে৷তাই তিনিও এই পেশাটাকে বেছে নিয়েছেন৷
আগামী দিনেও আদি পেশাকে ধরে রাখবেন বলেও জানান৷তিনি আরো জানান,জন্ম সূত্রেই এই পেশার সাথে যুক্ত রয়েছেন৷এবছর প্রায় পঁয়ত্রিশ জন দূর্গা প্রতিমা তৈরি করছেন৷তাছাড়া বহিঃ রাজ্য কোচবিহারের সাত জন এবং সানীয় একজন অর্থাৎ মোট আট জন কারিগর দিনরাত একাকার করে দূর্গা প্রতিমা তৈরি করে চলেছেন৷এবারে সবর্োচ্চ দেড় লক্ষ ও সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার দূর্গা প্রতিমা তৈরি করছেন৷ সবগুলো প্রতিমাই অর্ডার হয়ে গেছে৷ অপরদিকে কৃষ্ণপুর জোর কালভার্ট এলাকার সানীয় রতন পাল নামে অপর এক মৃৎশিল্পী জানান,তিনি দীর্ঘ এগারো বছর যাবত মূর্তি নির্মাণ করে আসছেন৷এবছর প্রায় কুড়িটির অধিক দূর্গা প্রতিমা তৈরি করছেন৷মৃত শিল্পটি তাঁর পরিবারের একমাত্র উপার্জন৷ অবশ্য এবছর করোনা মহামারী না থাকার ফলে লাভের অংশ দেখছেন৷সরকারি ভাবে আজ অব্দি কোন সুযোগ-সুবিধা পাননি৷যদি সরকার তাকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করতো,তাহলে তার মৃত শিল্প পেশাটাকে বাড়িয়ে আরেকটু স্বাবলম্বী হতে পারতেন৷

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top