News Flash

  • Home
  • দেশ
  • ডেঙ্গুর প্রকোপ চিন্তা বাড়াচ্ছে হরিদ্বারে, ডিএম জানালেন সম্পূর্ণ সতর্ক প্রশাসন
Image

ডেঙ্গুর প্রকোপ চিন্তা বাড়াচ্ছে হরিদ্বারে, ডিএম জানালেন সম্পূর্ণ সতর্ক প্রশাসন

হরিদ্বার, ২০ সেপ্টেম্বর (হি.স.): হরিদ্বারে ডেঙ্গুর প্রকোপ ক্রমশই চিন্তা বাড়াচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা, স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে হাসপাতালে। হরিদ্বারে ডেঙ্গুর বাড়বাড়ন্তে চিন্তিত প্রশাসন। যদিও, হরিদ্বারের জেলাশাসক ভি এস পান্ডে আশ্বস্ত করেছেন, দ্রুত ডেঙ্গু ছড়ালেও সতর্ক রয়েছে প্রশাসন। হরিদ্বারে ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১২৩ ছাড়িয়েছে, যদিও কারও মৃত্যু হয়নি এখনও।

তবে, অসুস্থ হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। মঙ্গলবার সকালে হরিদ্বারের জেলাশাসক ভি এস পান্ডে আশ্বস্ত করে বলেছেন, “একটি নির্দিষ্ট এলাকায় ১০০ জনেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সেই এলাকার দিকে বেশি নজর রাখা হচ্ছে। জল ভর্তি কুলারে লার্ভা পাওয়া গিয়েছে। প্রায় অধিকাংশ অসুস্থ মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে।” প্রশাসন সম্পুর্ণ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।

Releated Posts

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top