News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসসির প্রাক্তন কর্তা সুবীরেশকে ১০ দিনের জন্য হেফাজতে চয় সিবিআই
Image

এসএসসির প্রাক্তন কর্তা সুবীরেশকে ১০ দিনের জন্য হেফাজতে চয় সিবিআই

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে ১০ দিনের জন্য হেফাজতে চাইল সিবিআই। এর বিরোধিতা করেছেন সুবীরেশবাবুর আইনজীবী।

সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে। সোমবার তাঁকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। গত ২৪ অগস্ট তাঁর শিলিগুড়ির দফতরে এবং ২৫ অগস্ট কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি অভিযানও চালানো হয়। সিবিআই সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকেও এসএসসি নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়।

মঙ্গলবার আদালতে সিবিআইয়ের যুক্তি, বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এখনকার উপাচার্য। সেই ষড়যন্ত্রের খোঁজ পেতে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে। আদালত এই আবেদনে রায়দান আপাতত স্থগিত রেখেছে।

মঙ্গলবার দুপুরেই তাঁকে আদালতে তোলা হয় সুবীরেশবাবুকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

কেন্দ্রীয় সংস্থার আইনজীবী জানান, যে সময়ে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, তার অনেকটা সময় সুবীরেশবাবুই ছিলেন এসএসসি-র চেয়ারম্যান পদে। অথচ তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সদুত্তর পাওয়া যাচ্ছে না। তিনি তদন্তকেও বিপথে চালিত করার চেষ্টা করছেন। যদিও এর পাল্টা সুবীরেশের আইনজীবী আদালতকে বলেন, নিয়োগ দুর্নীতিতে বড় মাথাদের বাঁচাতে বলি দেওয়া হচ্ছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top