News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাণীপুরে বন্য হাতির তান্ডব, বাড়ি ঘরে ভাঙচুর
Image

মহারাণীপুরে বন্য হাতির তান্ডব, বাড়ি ঘরে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্টেম্বর ৷৷  বন্য দাঁতাল হাতির আক্রমণ থেকে গ্রামবাসীদের রক্ষা করতে পারছে না বনদপ্তর৷ কিছুদিন বাদে বাদেই বন্য হাতিহাতির দল লোকালয়ে প্রবেশ করছে৷ফের গভীর রাতে এলাকায় বন্য দাঁতাল হাতির উন্মুক্ত তাণ্ডব৷ এলাকায় প্রবেশ করে ভেঙে দেয় বসতঘর এবং নষ্ট করে দেয় ঘরের ভেতরে মজুত করা ধান সহ বিভিন্ন জিনিসপত্র৷ ঘটনা, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন মহারানীপুর এলাকায় রবিবার রাত আনুমানিক ২ টা নাগাদ৷
 জানা যায়, রবিবার রাতে আচমকাই একটি বন্য দাঁতাল হাতি মহারানীপুর এলাকায় প্রবেশ করে উন্মুক্ত তাণ্ডব চালায় এবং এলাকার একটি বাড়িতে ঢুকে একটি বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালায়৷ নষ্ট করে দেয় ঘরের ভেতরে মজুদ করা ধান সহ বিভিন্ন জিনিসপত্র৷ পরিবারের লোকজনদের বক্তব্য রবিবার রাতে বন্য দাঁতাল হাতি বাড়িতে প্রবেশ করে ঘরে মজুত থাকা প্রায় ৮ মন ধান নষ্ট করে দেয় এবং উন্মুক্ত তাণ্ডব চালায় বাড়িতে৷ কিন্তু বনদপ্তরের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন এক অজ্ঞাত কারণে হাতি তাড়ানোর দায়িত্বে থাকা টিমের কর্মী থেকে শুরু করে, বনদপ্তরের কারোর সন্ধান পাওয়া যায়নি৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনদপ্তরের এরকম ভূমিকা নিয়ে একরাশ খুব উগরে দেয় বাড়ির গৃহিণী গীতা রানী দাস৷
রবিবার রাতে আচমকাই মহারানীপুর এলাকায় এই বন্য দাতাল হাতির আক্রমণের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top