News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বগিবিলে রেলওয়ের রিভারফ্রন্ট জেটির উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দেররিভারফ্রন্ট প্রকল্প মাল্টিমোডাল পরিবহণের উন্নয়ন ও পর্যটনের প্রত্যাশা বৃদ্ধি করবে : সনোয়াল
Image

বগিবিলে রেলওয়ের রিভারফ্রন্ট জেটির উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দেররিভারফ্রন্ট প্রকল্প মাল্টিমোডাল পরিবহণের উন্নয়ন ও পর্যটনের প্রত্যাশা বৃদ্ধি করবে : সনোয়াল

ডিব্রুগড় (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে এক বৃহৎ বিকাশের পথ উন্মুক্ত করে ভারত সরকারের বন্দর, নৌ-পরিবহণ ও জলপথ বিভাগের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ ১৯ সেপ্টেম্বর রেলওয়ে কর্তৃক নির্মিত ডিব্রুগড়ে বগিবিল রেল তথা পথসেতুর কাছে রিভারফ্রন্ট প্যাসেঞ্জার জেটির উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান দফতরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা, তিনসুকিয়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিজয় কুমার মিশ্র, বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকবর্গ এবং বন্দর, নৌ-পরিবহণ ও জলপথ মন্ত্রকের আধিকারিকরা।

বগিবিলে রিভারফ্রন্ট জেটির উদ্বোধন করার সময় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই প্যাসেঞ্জার জেটির সফল বিকাশের জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রশংসা করে পাণ্ডু, যোগীঘোপা ও ধুবড়িতে একই ধরনের সুবিধার ব্যবস্থা করার জন্য রেলওয়েকে অনুরোধ জানান। তিনি প্যাসেঞ্জার জেটির সফল প্রবর্তনের জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার ও তিনসুকিয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই অনুষ্ঠানে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার নিউ তিনসুকিয়া ও ডিব্রুগড় রেলওয়ে স্টেশনকে বিশ্বমানের রূপ দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন। জেনারেল ম্যানেজার বলেন, বগিবিলে পর্যটনের বিকাশের জন্য ধামালগাঁও স্টেশনেরও উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া তিনি সমগ্র এই অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক বিকাশের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আরও উল্লেখ করেন, মাল্টিমোডাল কনসেপ্টের দ্বারা পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রাফিক পরিচালনার জন্য গতিশক্তি ইউনিট হিসেবে বগিবিলের উন্নয়ন করা হবে।

প্রধানমন্ত্রী কর্তৃক প্রবর্তিত ‘গতিশক্তি’ অভিযানের অধীনে রেল পথ ও জলপথের মধ্যে সংহত সংযোগ স্থাপনের দিকে বগিবিল সেতুর কাছে নদীপারের উন্নয়নে এই প্রকল্পটি একটি মুখ্য পদক্ষেপ। বগিবিল অঞ্চলের চারপাশে স্থানীয় পর্যটন ও সংস্কৃতি এবং ব্যবসায়িক কার্যকলাপের প্রচার ও প্রসারের বিষয়টিও গতি লাভ করবে। এই প্রকল্পটি উত্তর-পূর্বাঞ্চলের জন্য মাল্টিমোডাল পরিবহণ কেন্দ্র বিকাশের নেতৃত্ব প্রদান করবে এবং উজান অসম ও অরুণাচল প্রদেশ অঞ্চলে পর্যটনের প্রত্যাশা বৃদ্ধি করবে। এছাড়া প্রকল্পটি পণ্যসামগ্রীর পরিবহণ ব্যবস্থায় সুবিধা প্রদানের পাশাপাশি জনগণের চলাচলের জন্য ভ্রমণের সময় ও ব্যয় হ্রাস করবে।

গত বছর কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (আইডব্লিউএআই), অসম সরকারের অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের সাথে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃক বগিবিলে রিভারফ্রন্ট বিকাশের কাজ গ্রহণ করা হয়েছিল। সমগ্র প্রকল্পটি দক্ষিণ তীরে বগিবিল সেতুর নিম্নধারায় বাস্তবায়িত করা হয়েছে।

এই প্রকল্পটি জলপথ পরিবহণের পণ্য সামগ্রী রেলওয়ের মাধ্যমে গন্তব্যস্থল পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে তথা কার্গো চলাচলকে আরও সুবিধাযুক্ত করে তুলবে। এই রিভারফ্রন্ট সুবিধাটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। জেটিতে উপলব্ধ বোটিং, ক্রুজের মতো উত্তেজনাপূর্ণ ওয়াটার স্পোর্টগুলি পর্যটক ও সাধারণ মানুষকে মুগ্ধ করবে। এছাড়া রেস্টুরেন্ট, টয়লেট, পার্কিং ইত্যাদির মতো সুবিধাগুলিও জনগণকে বৃহৎভাবে উপকৃত করবে বলে দাবি করা হচ্ছে।

Releated Posts

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top