News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের গুয়াহাটির হাসপাতালে মৃত্যু, শোকাচ্ছন্ন আসিমগঞ্জ
Image

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের গুয়াহাটির হাসপাতালে মৃত্যু, শোকাচ্ছন্ন আসিমগঞ্জ

পাথারকা‌ন্দি (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : সড়ক দুর্ঘটনায় আহত করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার আসিমগঞ্জের ডেউবাড়ি গ্রামের মেধাবী ছাত্র রেজাউল ক‌রিম আর নেই। প্রয়াত তস‌লিম উদ্দিন মাস্টারের ছেলে রেজাউল বদরপুরের প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রথম ব‌র্ষের বিজ্ঞান শাখার ছাত্র ছিল।

কয়েকদিন আগে সে একটি স্কুটার দুর্ঘটনার কব‌লে প‌ড়ে গুরুতর আহত হয়। প‌রে তা‌কে চি‌কিৎসার জন্য পর্যায়ক্রমে ক‌রিমগঞ্জ সিভিল হাসপাতাল, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং শে‌ষে গুয়াহাটিতে বেসরকারি মেট্রো হসপিটালে নিয়ে ভরতি করা হয়। কিন্তু চি‌কিৎসক‌দের সব প্রচেষ্টা‌কে ব্যর্থ করে যুবক রেজাউল র‌বিবার রাত সা‌ড়ে নয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রে।

রেজাউলের মৃত্যুসংবাদ বৃহত্তর আসিমগঞ্জ এলাকায় আসার পর শোকের ছায়া নেমে আসে গোটা অঞ্চলে। ‌ময়না তদ‌ন্তের পর সোমবার সন্ধ্যায় গুয়াহা‌টি থে‌কে মৃত‌দেহ বা‌ড়ি‌তে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

এদিকে মেধাবী এই ছাত্রের অকালমৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারব‌র্গের প্রতি সমবেদনা জানিয়েছেন আমসু-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজি সাদিক আখতার, জেলা সভাপতি বাহারুল ইসলাম, উপ‌দেষ্টা মনরুল ইসলাম, এমএসএফ-এর বরাকভ্যা‌লি জো‌নের ইনচার্জ তথা ছাত্রনেতা বদরুল হক, প্যারাগন সিনিয়র সেকন্ডারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ মাস্টার উবায়দুল হক, আব্দুল খালিক, আসিমগঞ্জ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি কবির আহমেদ, কানাইবাজার জিপি সভানেত্রী মমতাজ বেগম, মৈনা জিপি সভাপতি সামিম আহমেদ, সমাজসেবী আব্দুল বাসিত, সাদিক আহমেদ প্রমুখ বহুজন।

Releated Posts

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top