News Flash

  • Home
  • প্রধান খবর
  • লখনউ-তে মহামিছিল সপা-র, কেশব বললেন সরকার আলোচনার জন্য প্রস্তুত
Image

লখনউ-তে মহামিছিল সপা-র, কেশব বললেন সরকার আলোচনার জন্য প্রস্তুত

লখনউ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে লখনউ-তে মহামিছিল করল সমাজবাদী পার্টি। সোমবার সকালে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নেতৃত্বের সপা-র নেতা ও কর্মীরা দলীয় কার্যালয় থেকে রাজ্য বিধানসভা পর্যন্ত মিছিলের আয়োজন করে। যদিও পুলিশ জানিয়েছে, মিছিল করার জন্য অনুমতি নেয়নি সমাজবাদী পার্টি।

যুগ্ম পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) পীযূষ মোরদিয়া জানিয়েছেন, তাঁরা অনুমতি নেয়নি। তবুও, তাঁদের একটি নির্দিষ্ট রুট বরাদ্দ করা হয়েছিল যেখানে যানজটের সৃষ্টি হত না। সেটা তাঁরা মেনে নেয়নি। তাই তাঁদের থামানো ছাড়া আমাদের কোনও উপায় নেই। যদি তারা অন্য রুট বেছে নেয়, তাহলে কোনও সমস্যা হবে না।

এদিকে, সমাজবাদী পার্টির এই মিছিলের সমালোচনা করেছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেছেন, “সমাজবাদী পার্টির প্রতিবাদ সাধারণ মানুষের সুবিধার সঙ্গে সম্পর্কিত নয়। তাঁরা যদি এ বিষয়ে আলোচনা করতে চায়, বিধানসভায় তা করতে স্বাধীন। আমাদের সরকার আলোচনার জন্য প্রস্তুত। এই ধরনের প্রতিবাদ কেবল মানুষের জন্য সমস্যা তৈরি করবে।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top