News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরও ১৪-দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে সঞ্জয় রাউত, জামিনের শুনানি বুধে
Image

আরও ১৪-দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে সঞ্জয় রাউত, জামিনের শুনানি বুধে

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (হি.স.): জমি দুর্নীতি মামলায় ধৃত শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে আরও ১৪-দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। ১৯ সেপ্টেম্বর অবধি বিচার বিভাগীয় হেফাজতেই ছিলেন সঞ্জয় রাউত, বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার শুনানি হয় পিএমএলএ আদালতে। এদিন সঞ্জয় রাউতের বিচারবিভাগীয় হেফাজত আরও ১৪ দিন বাড়িয়েছে আদালত।উল্লেখ্য, পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় অনেকদিন আগেই গ্রেফতার হয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। প্রথমে ৪ আগস্ট ও পরে ৮ আগস্ট অবধি দুই দফায় ইডি-র হেফাজতে ছিলেন তিনি। এরপর ২২ আগস্ট ও পরে ৫ আগস্ট অবধি তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। পরে বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়। সোমবার আরও ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে সঞ্জয় রাউতকে।

এদিকে, সঞ্জয় রাউতের জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২১ সেপ্টেম্বর। আদালতের নির্দেশ অনুযায়ী ইডি-র অফিসার দ্বারা সঞ্জয় রাউতের হাতে তুলে দেওয়া হয়েছে চার্জশিট কপি।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top