ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। দুর্দান্ত ম্যাচ। লড়াই হলো হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো দুই দল। সোমবার মুখোমুখি হয়েছিলো কুঞ্জ স্পোর্টিং ক্লাব এবং সালফা ক্লাব। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে এদিন শুরু থেকেই দু-দলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকেন। বল দখলের লড়াইয়েও একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। তবে অনেকটা মাথা গরম করে খেলে এদিন দুদলের ৪ জন ফুটবলার হলুদ কার্ড দেখেন। ফলাফল ১-১ গোলে। কুঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষে কতল জমাতিয়া এবং সালফা ক্লাবের পক্ষে বোবার জমাতিয়া গোল করেন। ম্যাচটি পরিচালনায় ছিলেন রেফারি পুষ্প সাধন জমাতিয়া।

সাব্রুমে ফুটবল আসর জমজমাট
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















