News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের দেওরিয়ায় ভেঙে পড়ল দোতলা বাড়ির ছাদ, বাবা-মা ও মেয়ের মৃত্যু
Image

উত্তর প্রদেশের দেওরিয়ায় ভেঙে পড়ল দোতলা বাড়ির ছাদ, বাবা-মা ও মেয়ের মৃত্যু

দেওরিয়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় একটি পুরানো বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছে বাবা, মা ও মেয়ের। সোমবার ভোররাত তিনটে নাগাদ দেওরিয়ার আনসারি রোডে অবস্থিত একটি পুরানো দোতলা বাড়ির ছাদ ভেঙে পড়ে। সেই সময় বাবা, মা ও মেয়ে ঘরে ঘুমিয়েছিলেন। একই পরিবারের ৩ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ সুপার সঙ্কল্প শর্মা বলেছেন, সোমবার ভোররাতে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে। ওই বাড়ির ভিতর থেকে একই পরিবারের ৩ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ৩ জনেরই মৃত্যু হয়েছে। দেওরিয়ার এসডিএম (সদর) সৌরভ সিং বলেছেন, ভোররাত তিনটে নাগাদ আনসারি রোডে অবস্থিত একটি পুরনো বাড়ির ছাদ ভেঙে পড়ে। তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও দমকল কর্মীরা ৩ জনের দেহ উদ্ধার করেছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top