News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেওরিয়ায় বাড়ির ছাদ ভেঙে বাবা-মা ও মেয়ের মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা যোগীর
Image

দেওরিয়ায় বাড়ির ছাদ ভেঙে বাবা-মা ও মেয়ের মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা যোগীর

দেওরিয়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় একটি পুরানো বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছে বাবা, মা ও মেয়ের। সোমবার ভোররাত তিনটে নাগাদ দেওরিয়ার আনসারি রোডে অবস্থিত একটি পুরানো দোতলা বাড়ির ছাদ ভেঙে পড়ে। সেই সময় বাবা, মা ও মেয়ে ঘরে ঘুমিয়েছিলেন। একই পরিবারের ৩ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ সুপার সঙ্কল্প শর্মা বলেছেন, সোমবার ভোররাতে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে। ওই বাড়ির ভিতর থেকে একই পরিবারের ৩ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ৩ জনেরই মৃত্যু হয়েছে। দেওরিয়ার এসডিএম (সদর) সৌরভ সিং বলেছেন, ভোররাত তিনটে নাগাদ আনসারি রোডে অবস্থিত একটি পুরনো বাড়ির ছাদ ভেঙে পড়ে। তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও দমকল কর্মীরা ৩ জনের দেহ উদ্ধার করেছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃত্যু পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top