News Flash

  • Home
  • দেশ
  • চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিও-কাণ্ডে ধৃত আরও এক, ৬ দিনের জন্য সমস্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত
Image

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিও-কাণ্ডে ধৃত আরও এক, ৬ দিনের জন্য সমস্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত

চণ্ডীগড়, ১৯ সেপ্টেম্বর (হি.স.): চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিও-কাণ্ডের তদন্তে নেমে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ভিডিও তৈরি ও তা নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোট তিন জনকে গ্রেফতার করা হল। এই ঘটনায় এক জন ছাত্রী, ওই ছাত্রীর ২৩ বছর বয়সি প্রেমিক এবং অন্য এক ৩১ বছর বয়সি যুবককে গ্রেফতার করা হয়েছে।

ভিডিও-কাণ্ডে জড়িত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের দুই ওয়ার্ডেনকেও বরখাস্ত করা হয়েছে। সমস্ত হোস্টেলের ওয়ার্ডেনদের বদলি করা হচ্ছে এবং হোস্টেলের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত ক্লাস সাসপেন্ড করা হয়েছে। সকল অভিযুক্তদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের লাগাতার প্রতিবাদের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top